২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে একটি কক্ষে আগুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগলেও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 09:57 AM

Updated : 22 Aug 2022, 02:18 PM

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে আর্মর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মুর্শিদ জাহান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয় তলার ওসি ইমিগ্রেশনের (বহির্গমন) কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। সঙ্গে সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়।”

“এতে কেউ আহত হননি এবং কোনো ধরনের কাগজপত্রও পোড়েনি।”