২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক দুই গভর্নরকে সংবর্ধনা

উন্নয়ন গবেষণা ও নীতিপরিকল্পনায় অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও সালেহউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 01:48 AM

Updated : 22 Aug 2022, 02:18 PM

দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজ-বিআইডিএসের পক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সাবেক দুই গভর্নরের পাশাপাশি দুইজন উদ্যোক্তাকেও সম্মাননা জানায় তারা।  

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও অর্থনীতির অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন।

ওয়াহিদউদ্দিন বলেন, “এই দুই গভর্নরের সময় বাংলাদেশের ব্যাংকিং খাতে অনেক উন্নতি হয়েছিল।”

সালেহউদ্দিন আহমেদ সম্পর্কে তিনি বলেন, “ড. সালেহউদ্দিন সরকারি চাকরি ছেড়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্ব পালন করেন। পিকেএসএফকে তিনি একটি বিশ্বমানের মডেল হিসেবে দাঁড় করাতে পেরেছিলেন।”

গত বছর ওয়াহিদউদ্দিন মাহমুদ ও মসিউর রহমানকে সংবর্ধনা দিয়েছিল বণিকবার্তা ও বিআইডিএস।