খিলগাঁওয়ে তুলার গুদামে অগ্নিকাণ্ড
রাজধানী খিলগাঁও তিলপাপাড়ায় আগুনে পুড়েছে একটি তুলার গুদাম।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে খিলগাঁও মডেল স্কুলের কাছে ওই গুদামে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
