২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

ইতালির মিলানের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2015, 01:53 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল রেজিনা আহমেদ বইটির পাঁচটি কপি উপস্থাপনের পর তারা এ সিদ্ধান্ত নেন বলে মঙ্গলবার জানানো হয়েছে।

গ্রন্থাগারের পরিচালক স্তেফানো পারি জে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আলদো পি রো লা বইয়ের কপিগুলো গ্রহণ করেন।

মিলানের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে সেগুলো সংরক্ষণ করা হবে বলে কনসাল জেনারেলকে জানান তারা।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দি থাকাকালে আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু তা শেষ করে যেতে পারেননি।

চারটি খাতায় তার লেখা সেই পাণ্ডুলিপি ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘দি আনফিনিশড মেমোরিজ’ নামে ২০১২ সালের ১৮ জুন প্রকাশ করা হয়।

জাপানি ভাষাও বইটির একটি সংস্করণ বেরিয়েছে। সম্প্রতি স্পেন তাদের ভাষায় এই বই অনুবাদের আগ্রহ প্রকাশ করেছে।