২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সাঁতার চ্যাম্পিয়নশিপ-২০১৫।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 09:22 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

শনিবার উত্তরায় এপিবিএন এর সুইমিংপুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এপিবিএন, এসপিবিএন, ডিএমপিসহ বিভিন্ন জেলা পুলিশের মোট ৫০জন সদস্য অংশ নেন।

সাঁতারের ১০টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সাঁতার উপ-পরিষদের সভাপতি অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান বিপিএম।  

শ্রেষ্ঠ সাঁতারু হওয়ার গৌরব অর্জন করেন ডিএমপির মো. সবুজ মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি (এপিবিএন) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খান, ডিআইজি এসপিবিএন বিশ্বাস আফজাল হোসেন এবং বাংলাদেশ পুলিশ সাতাঁর উপ-পরিষদের সাধারণ সম্পাদক ছিবগাত উল্লাহ।