নগরে বসছে পাহাড়ের মেলা
আন্তর্জাতিক পর্বত দিবসে শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পাবর্ত্য মেলা’।
রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে ব্যতিক্রমী এই মেলা চলবে রোববার পর্যন্ত।
পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর একশ শিল্পীর বাঁশ ও বেতের তৈরি পণ্যে সাজবে এ মেলার অর্ধ শতাধিক স্টল। মেলা মঞ্চে সেমিনার ছাড়াও হবে পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘প্রমোটিং মাউনটেইন প্রোডাক্টস ফর বেটার লাইভলিহুডস’ প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বে আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হবে।
জাতিসংঘ ২০০২ সালে আন্তর্জাতিক পর্বত দিবস ঘোষণা করলেও বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বারের মত দিবসটি পালন করতে যাচ্ছে।
সচিব বলেন, “পিছিয়ে পড়া পর্বতবাসীর জীবনধারা, জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় পর্বতের অবদান ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এ দিবস পালনের উদ্দেশ্য।”
তিনি বলেন, “আমরা জানতে চাই, জানাতে চাই, দেখতে চাই, দেখাতে চাই, শুনতে চাই, শোনাতে চাই। এই মেলা এ রকম একটি সুযোগের দ্বার উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
মেলায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করা হবে বলে জানান সচিব।
তিনি বলেন, স্থলভাগের এক চতুর্থাংশ পর্বতময় এবং পৃথিবীর মোট জনসংখ্যার ১২ শতাংশ পর্বতবাসী। মানুষের জন্য প্রয়োজনীয় সুপেয় জলের ৫০ শতাংশের উৎস পর্বত অঞ্চলে।
