২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে রান্নাঘরে গৃহকর্মীর ঝুলন্ত লাশ

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার রান্নাঘর থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

নিহতের নাম অনুপা বেগম (৫৫)। তার বাড়ি পাবনার নাজিরপুরে বলে পুলিশ জানিয়েছে।

ধানমন্ডি থানার ওসি নূরে আজম জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির চার নম্বর সড়কের সালাহ উদ্দিন নামের এক ব্যবসায়ীর বাসা থেকে অনুপার লাশ উদ্ধার করা হয়।

“অনুপা গলায় কাপড় পেঁচিয়ে রান্নাঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে মনে হচ্ছে।”

ওই বাসার সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, অনুপার মানসিক সমস্যা ছিল।

অনুপা চার মাস আগে সালাহ উদ্দিনের বাসায় কাজ নিয়েছিলেন বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।