শাহজালালে ‘বিপুল পরিমাণ’ বিদেশি মুদ্রাসহ আটক ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বিপুল পরিমাণ’ বিদেশি মুদ্রাসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
তার নাম মো. মহীউদ্দিন (৩৫)।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহীউদ্দিন রোববার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর যাওয়ার পথে ট্রানজিট লাউঞ্জ এলাকা থেকে আটক হন।
“তাকে তল্লাশি করে ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল, ৮ হাজার ৫০০ ইউরো এবং ৬৪৪ রিংগিত উদ্ধার করা হয়েছে।”
ফেনীর বাসিন্দা মহীউদ্দিন নিয়মিত কুয়ালালামপুর যাতায়াত করেন জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মঈনুল বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
