বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমেরিয়াল ট্রাস্টের বৈঠক শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী ও ট্রাস্টের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এই বৈঠক হয়।
পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ বিষয়ে সাংবাদিকদের জানান।
বৈঠকে ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
‘চ্যাম্পিয়নস অফ দি অ্যার্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রাস্টের সদস্যরা।
এছাড়া যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি প্রকাশিত বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পাওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তারা।
