২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

কূটনৈতিক কোরের ডিন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জতসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চিকিৎসার জন্য গত ১ ডিসেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন চোখের গ্লুকোমায় আক্রান্ত আবদুল হামিদ।

সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি।