২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ২৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার শান্তিবাগ এলাকা থেকে ২৮ হাজার ৫০০ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

গ্রেপ্তারের শাহজালাল (২৮) এর বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

শাহজাহানপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, শনিবার ভোররাতে রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে শাহজালালকে আটক করা হয়। এ সময় তার কাছে ২৮ হাজার ৫০০ ইয়াবাসহ পাওয়া যায়।

"শাহজালাল কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।," বলেন এই পুলিশ কর্মকর্তা।

সকালে ওই যুবককে আদালতে পাঠিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে শাহজালালের সঙ্গে আরও কারা জড়িত তা জানা যাবে বলে আশা প্রকাশ করেন ওসি মেহেদী।