২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাচিপের নতুন কমিটি

সম্মেলনের পাঁচ দিন পর এম ইকবাল আর্সলানকে সভাপতি এবং এম এ আজিজকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 12:21 AM

Updated : 25 Apr 2022, 02:10 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক সংগঠনটি প্রতিষ্ঠার ২২ বছরে সম্মেলন করেছে চারটি।

নভেম্বরের ১৩ তারিখে অনুষ্ঠিত সম্মেলনের মাঝামাঝি এসে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটি ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত নেয়।

বুধবার এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি আর্সনাল গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সাধারণ সম্পাদক।

অন্যদিকে আজিজ ছিলেন গত কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বিএমএর বর্তমান যুগ্ম সম্পাদক।

আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেত্রী (শেখ হাসিনা) তিনজন যুগ্ম সম্পাদক ও তিনজন সহ সভাপতির নামও ঘোষণা করেছেন।”

নতুন তিন সহ-সভাপতি হলেন- কনক কান্তি বড়ুয়া, মো. আব্দুর রউফ সরদার এবং রোকেয়া সুলতানা।

যুগ্ম সম্পাদকরা হলেন- এ এস এম জাকারিয়া স্বপন, উত্তম কুমার বড়ুয়া, জুলফিকার লেলিন।

তবে পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট হবে বলেও জানান আজিজ।