২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল: দাখিল ভোকেশনালের পরীক্ষা পিছিয়েছে

জামায়াতে ইসলামীর হরতালের কারণে এসএসসি দাখিল ভোকেশনালের বৃহস্পতিবারের নবম শ্রেণির সমাপনী পরীক্ষা ছয় দিন পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার সকাল ১০টার পরিবর্তে প্রেড-২ বিষয়ের পরীক্ষা আগামী ২৫ নভেম্বর একই সময়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী।

বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘অনিবার্য কারণে’ এই পরীক্ষা পেছানো হয়েছে।

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ায় বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

গত ১ নভেম্বর থেকে দেশের ৯০৫টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এই পাবলিক পরীক্ষায় এক লাখ ২৬ হাজার ১৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভোকেশনালের নবম শ্রেণির শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা হবে।

পুরনো খবর:

রিভিউ খারিজের পর জামায়াতের হরতালের বার্তা