২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে যুবক খুন

ঢাকার কামরাঙ্গীরচরে ধারাল অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 01:13 AM

Updated : 22 Aug 2022, 01:58 PM

নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২০ বছর বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনার পর ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা জাহাঙ্গীর জানান, কুড়ারঘাট এলাকায় একটি ডোবার পাশে পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

নিহতের মাথা ও গলায় কোপের জখম রয়েছে জানিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, “তার পরিচয় জানা গেলে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করা যাবে।”

এদিকে সন্ধ্যার দিকে ভাষানটেক এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে হাসপাতালে এনেছে পুলিশ।

তবে কিভাবে মনির গুলিবিদ্ধ হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পরিদর্শক মোজাম্মেল বলেন, “মনিরের কোমরে গুলির চিহ্ন রয়েছে এবং তার মাথায়ও রক্ত ঝরছে।”