২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাসে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:34 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে পুলিশ দাবি করলেও স্থানীয় বলছেন, ইসলামী ছাত্রশিবিরের পৌরসভা কমিটির সহ-সভাপতি তারেকুল আলমকে গ্রেপ্তারের পর শিবিরকর্মীরা আগুন লাগিয়েছে।

সীতাকুণ্ড থানার এএসআই মো. মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে মশার কয়েল জ্বালিয়ে লোকজন ঘুমিয়েছিল। তারা বাইরে যাওয়ার পর কয়েল থেকে আগুন লেগে বাসটি পুড়ে যায়।

উপজেলার ছোট দারোগা হাট এলাকায় রাস্তার পাশে ‘ঈগল পরিবহনের’ বাসটি বিকল হয়ে পড়ে ছিল।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহল্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে বাসটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা গিয়ে তা নেভান।

“অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে,” বলেন তিনি।

শিবির নেতা তারেকুলকে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্ত্তক এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল।

পুরনো খবর:

চট্টগ্রামে গিয়ে শিবির নেতাকে ধরেছে ঢাকার ডিবি