২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল দাবিতে চার মাসের কর্মসূচি

সুন্দরবন সংলগ্ন রামপালে বিদ্যুৎ কেন্দ্র এবং খুলনায় ওরিয়নের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলসহ সাত দফা দাবিতে চার মাসের আন্দোলন-কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক কনভেনশনে সুন্দরবনকে ‘মহাপ্রাণ’ অভিহিত করে একে বাঁচাতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাগরিক সংগঠনটির প্রতিনিধিরা।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ নভেম্বর থেকে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সারাদেশ সফর, বিভাগ ও জেলা পর্যায়ে সমাবেশ, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরে পদযাত্রা, সংহতি সমাবেশ এবং ১০ থেকে ১৫ মার্চ সুন্দরবন অভিমুখে লংমার্চ।

কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে কনভেনশন হয়। অন্যদের মধ্যে অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, সৈয়দ আবুল মকসুদ, বিমল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।