২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্ঘটনায় এএসআই নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক এএসআই নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 09:06 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

নিহত মো. শফিকুল ইসলাম (২৯) ওই এলাকায় কর্মরত ছিলেন বলে বিমানবন্দর থানার ওসি মো. কামাল উদ্দিন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শফিক দুর্ঘটনার শিকার হন।

“শফিক সায়েদাবাদ-গাজীপুর পথে চলাচলকারী ‘বলাকা পরিবহনের’ একটি বাসের পেছনের আসনে বসা ছিলেন।

“বাসটি বিমানবন্দর গোলচত্বরের সামনে যাত্রী তোলার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দিলে শফিকসহ কয়েকজন আহত হন।”

শফিককে উত্তরা-১ নম্বর সেক্টরের একটি হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক জানান  তিনি মারা গেছেন।

ময়নাতদন্তের জন্য শফিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।