২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

দ্বাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 10:54 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

স্কুল-২ পর্যায়ে ৭১৯ জন, স্কুল পর্যায়ে ২৪ হাজার ৭৪৩ জন এবং কলেজ পর্যায়ে ২১ হাজার ৫৭৭ জনসহ মোট ৪৭ হাজার ৩৯ জন উত্তীর্ণ হয়েছেন।

সোমবার রাতে এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, স্কুল-২ পর্যায়ে পাসের হার ৮৬ শতাংশ, স্কুল পর্যায়ে ৭৭ দশমিক ৮৪ শতাংশ এবং কলেজ পর্যায়ে ৭৬ দশমিক ৪৮ শতাংশ প্রার্থী পাস করেছে।

স্কুল পর্যায়ে ৩১ হাজার ৭৮৪ জন এবং কলেজ পর্যায়ে ২৮ হাজার ২০৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

উত্তীর্ণদের মোবাইল ফোনে এসএমএস করে ফল জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ওয়েবসাইট থেকেও ফল জানা যাচ্ছে।

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থী বাছাই করতে গত ২৮ ও ২৯ অক্টোবর শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়।

আগে এই পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ আজীবন থাকলেও সম্প্রতি এ সংক্রান্ত আইন সংশোধন করে সরকার এই সনদের মেয়াদ তিন বছর করেছে।