২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জেডিসি পরীক্ষার্থী বহিষ্কার

চাঁদপুর সদরে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 08:02 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সোমবার দুপুরে পুরানবাজার ওসমানিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান এ আদেশ দেন।

বহিষ্কৃত হাফছা আক্তার সদরের দক্ষিণ দাসদী মাদ্রাসার শিক্ষার্থী ও আবদুল গাফ্ফার একই মাদ্রাসার সহকারী শিক্ষক।

ওসমানিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সুপার তাজুল ইসলাম বলেন, পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে ওই শিক্ষক তার শিক্ষার্থীকে নকল সরবরাহ করার সময় ইউএনও তাকে হাতেনাতে ধরে ফেলেন।

“এ সময় শিক্ষার্থীকে বহিষ্কার ও শিক্ষককে জরিমানা করে পরবর্তী পরীক্ষায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন ইউএনও।”