ফেনীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফেনী শহরের বারাহীপুর এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে শহরের বারাহীপুর এলাকা থেকে আমেনা খাতুনের (২৩) লাশ উদ্ধার করা হয়। আমেনার স্বামী শাহিন মিয়া শহরে মাছ কেনা-বেচার ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, রোববার আমেনা তাকে নিয়ে হবিগঞ্জে যাওয়ার অনুরোধ জানান স্বামীকে। কিন্তু শাহীন মিয়া না যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান।
“মধ্যরাতে শাহিন ঘরে ফিরলে আমেনা দরজা না খোলায় স্থানীয়দের মাধ্যমে তিনি পুলিশে খবর দেন। ভোরে পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আমেনার ঝুলন্ত লাশ উদ্ধার করে।”
তাদের চার বছরের একটি ছেলে রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
