২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াতের ৩০ জন আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩০ কর্মীকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 12:10 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

এছাড়া বিভিন্ন ফৌজদারি মামলার ১৬ আসামিকে গ্রেপ্তারও করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার এসআই এনামুল হক জানান, নাশকতা চালানো হতে পারে এমন গোপন খবরে রোববার রাত থেকে সোমাবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে র‌্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়।

তিনি জানান, সদরে ১০ জন, দেবহাটায় ১২ জন, কলারোয়া তিনজন, তালায় দুইজন, কালিগঞ্জে সাতজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে চারজন এবং পাটকেলঘাটায় চারজনকে গ্রেপ্তার করা হয়।