২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা নগরীতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীতে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 12:25 AM

Updated : 22 Aug 2022, 01:51 PM

রোববার রাত ৮টার দিকে নগরীর নিউমার্কেট টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনাডাঙ্গা থানার ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।

নিহত শেফালী রাণী বণিক (৫০) সাবেক খাদ্য কর্মকর্তা গোবিন্দ লাল বণিকের স্ত্রী। টেক্সটাইল মিল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

ওসি বলেন, “রাতে গৃহবধূ শেফালির বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা, তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা।”

স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শেফালীকে মৃত ঘোষণা করেন।

ঘটনা পরপর সজল বণিক নামে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।