২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিউটির শাস্তি না হওয়ায় উদ্বিগ্ন রাকিবের মা

দুজনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানালেও অন্য আসামি বিউটি বেগম খালাস পেয়ে যাওয়াও উদ্বেগ জানিয়েছেন খুলনায় নির্যাতনে নিহত রাকিব হাওলাদারের বাবা নুরুল আলম হাওলাদার ও মা শাহনাজ আক্তার লাকি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 07:22 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা রোববার এ মামলায় শরীফ মোটর্সের মালিক ওমর শরীফ ও তার দূরসম্পর্কের চাচা মিন্টু মিয়াকে মৃত্যুদণ্ড দেন। খালাস দেন বিউটিকে।

রায়ের পর রাকিবের মা লাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খুশি। তবে, বিউটির সাজা না হওয়ায় নিরাপত্তাহীনতায় থাকব। তার শাস্তি হওয়া দরকার ছিল।”

রাকিবের বাবা নুরুল দ্রুত এই রায় কার্যকর দেখতে চেয়েছেন।

Image
আদালতে নেওয়া হচ্ছে বিউটি বেগমকে, তিন আসামির মধ্যে একমাত্র তিনি খালাস পেয়েছেন

আদালতে নেওয়া হচ্ছে বিউটি বেগমকে, তিন আসামির মধ্যে একমাত্র তিনি খালাস পেয়েছেন

“এ রায় যেন উচ্চ আদালতেও বহাল থাকে। তা নাহলে তারা বের হয়ে এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এখন একটাই চাওয়া, রায় যেন দ্রুত কার্যকর হয়।”

মোটর মেকানিকের দোকানের কর্মচারী রাকিবের পেটে পাইপ দিয়ে গ্যাস ঢুকিয়ে গত ৩ অগাস্ট হত্যা করা হয়।

সারাদেশে আলোচনার মধ্যে গত ২৫ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেন।

গত ৫ অক্টোবর মামলার রায় হর।

মামলার চার সাক্ষী নাদিম হাসান শাহীন, রবিউল ইসলাম, সুমন ও সেলিম হাওলাদার আদালতে জবানবন্দি দেন।