২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস চলাচল শুরু

হবিগঞ্জে মহাসড়কে নিবন্ধনবিহীন তিন চাকার যান চলাচলের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

জেলা প্রশাসনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রোববার দুপুরে ধর্মঘট তুলে নেওয়া হলে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয় বলে জানান সংগঠনটির আহ্বায়ক ফজলুর রহমান চৌধুরী।

এর আগে ধর্মঘটের কারণে সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ছিল।

অবৈধ যান চলাচল প্রতিহত করতে শনিবার রাতে সংগঠনের এক সভা শেষে এই ধর্মঘট ডাকে সংগঠনটি।