হবিগঞ্জে ধর্মঘটে বাস চলাচল বন্ধ
মহাসড়কে নিবন্ধনবিহীন তিন চাকার যান চলাচলের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
ধর্মঘটের কারণে রোববার সকাল ৬টা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান সংগঠনটির আহ্বায়ক ফজলুর রহমান চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে সংগঠনের এক সভা শেষে এই ধর্মঘট ডাকা হয়।অবৈধ যান চলাচল প্রতিহত করার জন্য প্রয়োজনে সিলেট বিভাগে ধর্মঘট ডাকা হবে।
ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় রোববার সকালে বাসস্ট্যান্ডে গিয়ে যায়, দূরের যাত্রীরা অনেকেই ট্রাকে এবং কাছের যাত্রীরা ভ্যান-রিকশায় যাতায়াত করছে।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।”
