বিএসএমএমইউ রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে পরীক্ষা হওয়ার পর রাতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মোট চারটি অনুষদের ৯৫৯টি আসনের বিপরীতে মোট ৭১৬২ জন পরীক্ষার্থী আবেদন করেন। এদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৭৩ জন।
