২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 04:40 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

শনিবার উপজেলার আলীর ডেইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।

গ্রেপ্তার মোহাম্মদ ফরিদ (৪৫) ওই এলাকার দিল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা রয়েছে।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানান তিনি।

ওসি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবপাচারের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে ফরিদ পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরেছে এমন খবরে অভিযানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।