২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জামায়াত-বিএনপির ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিএনপির ৩৫ নেতা-কর্মীকে প্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

শুক্রবার আদালতে হাজির করা হলে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সদর, ভাঙ্গা, মধুখালী ,বোয়ালমারী, আলফাডাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, সালতা ও নগরকান্দা  উপজেলা অভিযান চালানো হয় বলে জানান তিনি।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কামরুজ্জামান।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক জানান, একজন মেজরের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবিসহ পুলিশ ও র‌্যাব যৌথ অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, নগরকান্দা জামায়াতের আমির সোহরাব হোসেন, মধুখালী পৌর জামায়াতের আমির লিয়াকত বিশ্বাস, মধুখালী কোরকদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান ও বাগাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওলেমান চৌধুরী।

বাকিদের পরিচয় জানা যায়নি।