২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাভোগ শেষে ফিরেছে ১০ বাংলাদেশি 

অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতে দুই বছর সাজাভোগ করে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশি দেশে ফিরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল সীমান্তে তাদের হস্তান্তর করে বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদেরকে ভারতে পাচার করেছিল।

“ভারতের নয়াদিল্লি গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হন এবং অবৈধ অনুপ্রবেশের মামলায় দুই বছর কারাভোগ করে।”  

সাজাভোগ শেষে ভারত সরকারের দেওয়া ‘বিশেষ পাশ’ নিয়ে তারা ফেরত আসেন বলে জানান ওসি তরিকুল।

তাদের হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, তাদেরকে বেনাপোল পোর্ট থানার  হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

ফিরে আসাদের মধ্যে একজন নারী ও দুজন শিশু রয়েছে বলে জানান তিনি।