২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসেত মজুমদারকে সংবর্ধনা

বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদ ও জাতীয় গণতান্ত্রিক লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 12:21 AM

Updated : 22 Aug 2022, 01:48 PM

বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাসেত মজুমদার বলেন, “ওকালতিকে ব্যবসা হিসেবে নয়, বরং মানুষের সেবা করার উপায় হিসেবে গ্রহণ করেছি।

“আমার নেত্রী শেখ হাসিনাকেও বলেছি, আমি মানুষের সেবা করতে চাই। তিনি আমাকে সেই সুযোগ দিয়েছেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবিষ্যতে আইনজীবীদের পক্ষ থেকে বৃহত্তর পরিসরে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও জানান আওয়ামী লীগ সমর্থক এই আইনজীবী নেতা।  

বার কাউন্সিলের চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “বাসেত মজুমদারের ভেতরে কোনো অহংকার নেই। তিনি সাধারণ মানুষের আইনজীবী। সাধারণ আইনজীবীরাই তাকে সংবর্ধনা দিয়েছেন। এটিই তার জীবনের সার্থকতা।”

অনুষ্ঠানে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, পরিমল চন্দ্র গুহ, গৌরাঙ্গ চন্দ্র কর, খন্দকার শামসুল আলম দুদু, এস এম মুনীর ও বশির আহমেদ বক্তব্য দেন।