২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

পাবনা সদর উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:18 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রামানন্দপুর মেরিল বাইপাস সড়কের পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।

নিহত নাহিদ শেখ (২৮) আটঘরিয়া উপজেলার মতিঝিল গ্রামের মজনু শেখের ছেলে।

ওসি বলেন, স্থানীয়রা ডোবায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্যান্টের পকেটে থাকা কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে জানিয়ে তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যার পর ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে গেছে।