২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেকপোস্টে হামলা: আহত কনস্টেবল নূর আলম শঙ্কামুক্ত

সাভারের আশুলিয়ায় তল্লাশি চৌকিতে দুর্বৃত্তের হামলায় আহত পুলিশ কনস্টেবল নূর আলম সিদ্দিকী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 01:53 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মো. মাহমুদ আব্বাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধরাব রাতে নূর আলমের ক্ষতস্থানে অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

“অস্ত্রোপচারের পর নূর আলম কথা বলতে পারছেন। তার হৃদপিণ্ড, রক্ত সঞ্চালন সবই স্বাভাবিক থাকায় তিনি এখন শঙ্কামুক্ত।”

বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ইপাড়া এলাকায় নন্দন পার্কের সামনে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে মুকুল হোসেন নামের এক কনস্টেবলকে হত্যা করে দুর্বৃত্তরা। এ হামলায় গুরুতর আহত হন নূর আলম।

পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাতেই অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছে পুলিশ। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে পুলিশ সদর দপ্তর।