২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালশীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

রাজধানীর কালশী মোড়ে বাসচাপায় এক পথচারী নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 01:26 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

উত্তরা থেকে মিরপুরগামী পল্লবী সুপার পরিবহনের একটি বাস বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কালশী মোড়ে শিমুল (২০) নামে ওই যুবককে চাপা দেয় বলে জানান পল্লবী থানার ওসি দাদন ফকির।

তিনি বলেন, “এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ওসি জানান, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।