২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৬ ঝুটের গুদামে আগুন

গাজীপুরে ছয়টি ঝুটের গুদামে আগুন লেগে ১৫-১৬ লাখ টাকার ক্ষতিক্ষতি হওয়ার খবর দিয়েছে জয়দেবপুর ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 10:29 AM

Updated : 12 Oct 2022, 04:22 PM

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কোনাবাড়ী আমবাগ এলাকার এই গুদামগুলোয় সিগারেট থেকে আগুন লাগে বলে ধারণা করছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান।

স্টেশন অফিসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোতালেব হোসেনের ঝুটের গুদামে আগুন লেগে পাশের মো. শহীদ, আবদুল করিম, আবদুর হালিম, মোশারফ হোসেন ও রেজাউল হকের টিনশেড গুদামে ছড়িয়ে পড়ে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।