২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ভাইকে খুনের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 10:02 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল মালেক জানান, মঙ্গলবার বিকালে শহরের খানপুর ব্রাঞ্চ রোডে নিজ বাড়িতে খুন হন বাসচালক জামাল হোসেন (৩৫)।

রাতে ওই বাড়ি থেকেই তার ভাই কামালকে (৩০) গ্রেপ্তার করা হয়।

এরা স্থানীয় সামুছুল হকের ছেলে। কামাল মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বিকালে কামাল ঘুম থেকে উঠে খেতে বসলে বড় ভাই জামাল তাকে বকাঝকা করেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

“এক পর্যায়ে কামাল বটি এনে জামালকে কুপিয়ে আহত করে। উদ্ধার করে খানপুরে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

রাতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মালেক।