২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির সদস্য হলেন শেখ আলতাফ

সাবেক জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলীকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের আদেশ জারি করেছে।

এতে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি শেখ আলতাফের অভোগকৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে পিএসসির সদস্য নিয়োগ দিয়েছেন।

১৯৮১ ব্যাচের বিসিএস ক্যাডারের কর্মকর্তা শেখ আলতাফ গত ৩০ জানুয়ারি পিআরএলে যান।

২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নিয়োগ দিয়ে শেখ আলতাফকে জ্যেষ্ঠ সচিব করে সরকার।

১৯৫৬ সালের ১ জানুয়ারি বাগেরহাটে জন্ম নেওয়া শেখ আলতাফ এর আগে পানি সম্পদ এবং বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।

শেখ আলতাফকে নিয়ে পিএসসির সদস্য ১২ জনে দাঁড়িয়েছে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইকরাম আহমেদ।