কুমিল্লায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তি গুলিবিদ্ধ
কুমিল্লা নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গুলি করেছে প্রতিপক্ষ।
শনিবার দুপুরে নগরীর রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক সামসুজ্জামান।
গুলিবিদ্ধ মো. বাকের হোসেন (৪৫) ওই এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিদর্শক সামসুজ্জামান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাকেরকে স্থানীয় সাইফুল গুলি করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।বাকেরের পায়ে গুলি লেগেছে।
সাইফুলকে আটকে অভিযান চলছে বলে জানান তিনি।
