২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ট্রাকচাপায় নিহত ২

মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 03:13 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শনিবার উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি আবদুস সাত্তার।

নিহতরা হলেন- উপজেলার মাদবরচর ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মো. জহিরুল ইসলাম (৩২) ও মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশরশি এলাকার মজিদ বেপারীর ছেলে মাছ ব্যবসায়ী রবি বেপারী (৪৫)।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

ওসি বলেন, পাঁচ্চর এলাকায় সড়ক পার হচ্ছিল এ দুজন। এ সময় কাওড়াকান্দি ঘাট আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবি বেপারীর মৃত্যু হয়। গুরুতর আহত জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।