২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ‘তালিকাভুক্ত মানবপাচারকারী’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে তালিকাভুক্ত মানবপাচারকারী বলে দাবি করছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 12:31 AM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শুক্রবার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।

গ্রেপ্তার সৈয়দ আলম (৪৩) মৌলভী বাজার এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

ওসি আতাউর রহমান খোন্দকার জানান, দীর্ঘদিন ধরে পলাতক এ আসামি সম্প্রতি এলাকায় ফিরেছে খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালানো হয়।

“গ্রেপ্তার ছৈয়দ আলম তালিকাভুক্ত মানবপাচারকারী। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মামলা রয়েছে।”

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।