গাইবান্ধায় জামায়াত নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় নাশকতার মামলায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. জিয়াউর রহমান জিয়া (৪২) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন জামায়াতের আমির। তিনি ওই এলাকার ফজলুল করিমের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, শুক্রবার ওই ইউনিয়নের রাজনগর জামে মসজিদে জুমার নামাজের পর তাকে গ্রেপ্তার করা হয়।
“তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নাশকতা-সহিংতার এক ডজন মামলা রয়েছে।”
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জিয়াকে কারাগারে পাঠানো হবে।
