২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়, ১ জনের সাজা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাবনায় এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 04:13 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

শুক্রবার সকাল সকালে পাবনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাবনার নেজারত ডেপুটি কালেক্টর সোলায়মান আলী।

দণ্ডিত আবু জাহিদ সুরুজী (২৮) জেলার সাথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের শমসের আলীর ছেলে।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকরা জাহিদের নিকট একটি মোবাইল ফোনের খোঁজ পায়। পরে ওই মোবাইল ফোনে চার সেট প্রশ্নের ৮০ নম্বরের উত্তর পাওয়া যায়।

এ ঘটনায় শিক্ষকরা জাহিদকে পুলিশে দেন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় বলে জানান ওসি আব্দুল্লাহ আল হাসান।