২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগে আটক ৪

বরিশাল নগরীতে চার যুবককে আটক করা হয়েছে, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছিল বলে দাবি পুলিশের।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আবু সাইদ জানান, বৃহস্পতিবার বিকালে নগরীর ঝাউতলা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরীর কাউনিয়া মনসা এলাকার লিটন চক্রবর্তী (৩০), পটুয়াখালী কলাপাড়ার আয়নাল হক (৩৫), ইউসুফ মুন্সী (২৮) ও বরিশালের উজিরপুরের আজিজ বারী (২৬)।

আবু সাইদ বলেন, আটকরা নগরীর ঝাউতলার একটি বাড়িতে বসে শুক্রবার অনুষ্ঠেয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের পরিকল্পনা করছিল। গোপনে এ সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

“এ সময় সেখান থেকে দুটি কম্পিউটার, চারটি প্রিন্টার, একটি মডেম ও এক লাখ টাকাসহ উত্তরপত্রের নমুনা, পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও প্রবেশপত্র জব্দ করা হয়েছে।”

আটকরা প্রশ্নপত্র ফাঁসের চত্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে-বলে জানান তিনি।