২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন রক্ষায় নৌকা র‌্যালি

সুন্দরবন সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে নৌকা র‌্যালি করেছে স্থানীয়রা

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় র‌্যালিটি শ্যামনগর উপজেলার নীলডুমুর ফরেস্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে। পরে মুন্সীগঞ্জ ফরেস্ট অফিস ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।

বেসরকারি সংস্থা সুশীলনের আয়োজনে র‌্যালিতে শতাধিক নৌকা নিয়ে স্থানীয়রা  অংশ নেয়।

র‌্যালি শেষে উপজেলার বুড়িগোয়ালিনী বাজারের আলাউদ্দীন মার্কেটে এক আলোচনা সভা হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মনজুর আলম, স্থানীয় সাংবাদিক জাহিদ সুমন ও সামসুল আলমসহ অনেকে।