পদ্মায় বাঁশ-জালের বাঁধ উচ্ছেদ
কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে বাঁশ ও জাল দিয়ে তৈরি মাছ শিকারিদের কয়েকটি বাঁধ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ পদ্মার মাদারীপুর অংশে এ অভিযান চালান।
ইউএনও বলেন, কিছু অসাধু মাছ ব্যাবসায়ী পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁশ ও জালের জোড়াবাঁধ ও কাটাবাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল।
“এতে কাওরাকান্দি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বিঘ্ন হওয়ায় এ অভিযান চালানো হয়।”
অভিযানে তিনটি জোড়াবাঁধ ও ২০টি কাটাবাঁধ উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।
