২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে মাইক্রোচাপায় চাচি-ভাতিজির মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় মাইক্রোবাসচাপায় এক কিশোরী ও তার চাচির মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 10:49 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

বুধবার রাতে উপজেলার টেক্সিরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রামু হাইওয়ে থানার ওসি মো. মুজিবুর রহমান জানান।

নিহতরা হলেন- টেক্সিরপুল এলাকার সুরেশ মল্লিকের স্ত্রী রাখি মল্লিক (৩৮) এবং সুরেশের ভাতিজি দিয়া মল্লিক (১৮)।

ওসি মুজিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় চকরিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে রাখি এবং কক্সবাজার সদর হাসপাতালে দিয়ার মৃত্যু হয়।