২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের ছাতকে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বুধবার বেলা ১২টায় পৌর শহরের ফকিররটিলা ও বেদেপল্লীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ছাতক থানার ওসি আশেক সুজা মামুন।

আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, পার্শ্ববর্তী একটি বিল নিয়ে দীর্ঘ দিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। বুধবার দুপুরে দুপক্ষের লোকজন বিলে মাছ ধরতে গেলে বিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।