রাজশাহীতে পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গুড়িপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে রাজপাড়া থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন।
ওসি মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুড়িপাড়া এলাকার চেকপোস্টে তিন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে শরীর তল্লাশি করা হয়। এসময় মুনের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। তার সঙ্গী রনিকেও ধরা হয়।
তাদের দুইজনকে তল্লাশির সময় অন্য সঙ্গী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি।
পালিয়ে যাওয়া যুবকের নাম ডাবলু (২৮) বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে। তা পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
