২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের  ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:42 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

এ পরীক্ষায় অংশ নিতে আসন প্রতি প্রায় ৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ অক্টোবর (শুক্রবার) একযোগে ২৯টি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৭৬০টি আসনের (বিজ্ঞানের-৭২৫ ও অন্যান্য বিভাগের-৩৫) বিপরীতে ৫৭ হাজার ৭০৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।