২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 07:24 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার বিকালে উপজেলার রায়টা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কলারোয়া থানার ওসি মাসুদ করিম।

নিহত ইনামুল হক (২২) ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।

তার বড় ভাই একরামুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, জমি নিয়ে চাচা আব্দুল আলীমের সঙ্গে বিরোধ চলছে ইনামুলদের। ওই বিরোধপূর্ণ জমিতে লাগানো গাছের ডাল কাটতে গেলে চাচাতো ভাই বাবলুর নেতৃত্বে অজিয়ার রহমান ও আব্দুল হামিদ তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে একরামুল এগিয়ে এলে তাকেও বেধড়ক পেটায় তারা।

মারাত্মক আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইনামুল মারা যান।