২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪২ নেতাকর্মী জেলহাজতে

নাশকতা ও বিস্ফোরকসহ কয়েকটি মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪২ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 07:33 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

সোমবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালে পুলিশ অ্যাসল্ট, নাশকতা ও বিস্ফোরণের ঘটনায় ১৩টি মামলায় শুনানির তারিখে ৪৬ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

“আদালত ৪২ জনকে কারাগারে পাঠানোর আদেশ এবং অসুস্থতা ও বয়সের কারণে চারজনকে জামিন দেয়।”

৪২ আসামির মধ্যে রয়েছেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

এছাড়া জামিন পেয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এবং বিএনপির নেতা মাইনুল ইসলাম, জামির হোসেন ও মিজানুর রহমান।